বেনাপোল (যশোর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২৩:১২ পিএম
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। সোমবার (১৫ জুলাই) বেলা ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে মাসিক কল্যাণ সভায় তার হাতে সম্মাননা ও উপহার তুলে পুলিশ সুপার মাসুদ আলম।
বেনাপোলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখা ও কাজের অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতিক্রিয়ায় সুমন ভক্ত বলেন, এ অর্জন আমার একার নয়। থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদেরকে সামনের দিকে আরও কাজ করতে অনুপ্রেরণা যোগাবে। কৃতজ্ঞতা জানাই সুযোগ্য পুলিশ সুপার স্যারসহ সিনিয়র স্যারদের। আমার সহকর্মীদের প্রতি ভালোবাসা।