× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:৫৮ পিএম

বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণ

খাগড়াছড়িতে মহিলাবিষয়ক অধিদপ্তর পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ২০২৩-২৪ চক্রের সুফলভোগীদের বাড়ির আঙিনায় সবজি চাষ প্রশিক্ষণের (আইজিএ) উদ্বোধন হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সকালে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা আনন্দ-এর আয়োজনে খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে নাঈমা ইসলাম বলেন, ‘সুস্থভাবে বেঁচে থাকতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ৩০০ গ্রাম সবজি খাওয়া প্রয়োজন। কিন্তু আমরা গড়ে মাত্র ১৮০ গ্রাম শাকসবজি খেয়ে থাকি। এর কারণে এ দেশের কোটি কোটি মানুষ দৈহিক-মানসিক অসুখে ভুগছে। এর মধ্যে বেশিরভাগই হচ্ছে শিশু ও নারী। প্রায় সকল বসতবাড়ির আঙিনায় কমবেশি খোলা জায়গা থাকে। এসব বসতভিটায় বন্যার পানি প্রবেশ করে না, বর্ষায় পানি জমে না। তাই অনায়াসে এসব বসতবাড়িতে সারা বছর শাকসবজি চাষ করা যায়। এতে করে পারিবারিক পুষ্টির চাহিদা মিটানোর পাশাপাশি বাড়তি আয়েরও ব্যবস্থা করা যায়।’

এ কর্মসূচির আওতায় ২০২৩-২৪ চক্রের সুফলভোগীদের আইজিএ প্রশিক্ষণে প্রতিটা ব্যাচে ৪০ জনকে ছয়টি ব্যাচে তিন দিন করে মোট ২৪০ জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, আনন্দ অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক বিজয় কৃষ্ণ বালা, আনন্দের প্রজেক্ট ম্যানেজার আলোক প্রদীপ ত্রিপুরা (বিপন) প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা