× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে ৮ গুণিজনকে সম্মাননা, গাছের চারা রোপণ ও বিতরণ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:৫৫ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২২:৫৯ পিএম

কিশোরগঞ্জে ৮ গুণিজনকে সম্মাননা, গাছের চারা রোপণ ও বিতরণ

কিশোরগঞ্জের যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ৮ গুণিজনকে সম্মাননা, গাছের চারা রোপণ ও বিতরণ করেছে আদর্শ যুব সংস্থা নামে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন। শনিবার (১৩ জুলাই) বিকালে কিশোরগঞ্জ নীলগঞ্জ রোডের গোয়ালাপাড়ায় অবস্থিত আদর্শ যুব সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জেড এ সাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভূঁইয়া হিরো, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ.রশিদ তোতা মিয়া। মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, ইউপি সদস্য কামাল মিয়া, যুবলীগ নেতা জামাল মিয়া, সমাজকর্মী আতিকুর রহমান গাজী। যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও আদর্শ যুব সংস্থার প্রধান উপদেষ্টা যুব সংগঠক আমিনুল হক সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ যুব সংস্থার সভাপতি মুহিবুল হাসান, সহসভাপতি রফিকুল ইসলাম, আলম হোসেন, সাধারণ সম্পাদক সোহেল মোহাম্মদী, প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক মো. হৃদয় মিয়া ও নাজিম উদ্দিন ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে কিশোরগঞ্জের যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ৮ গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জেড এ সাহাদাৎ হোসেন, সহকারী পরিচালক মো. কামাল হোসেন, সদর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম মিয়া।

সাবেক যুব উন্নয়ন কর্মকর্তা একেএম আব্দুল কাদির ভূঁইয়া হিরো, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ও আদর্শ যুব সংস্থার প্রধান উপদেষ্টা আমিনুল হক সাদী, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ.রশিদ তোতা মিয়া, ইউপি সদস্য মো. কামাল মিয়া।

আদর্শ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা যুব সংগঠক আমিনুল হক সাদী বলেন, আমাকে সাংগঠনিক কার্যক্রমে অবদান রাখায় এবং জেলায় যুব কার্যক্রমে অসামান্য অবদান রাখায় যুব সংগঠক সম্মাননা-২০২৪ প্রদান করায় এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাসহ ৮ জনপ্রতিনিধিকে সম্মাননা দেওয়ায় সংগঠনটিও আদর্শ হয়ে রইল। শুধু তাই না, তারা এলাকায় জনগণের মধ্যে গাছের চারা বিতরণ ও রোপণ করে গোয়ালাপাড়াকে একটি আদর্শ গ্রামে পরিণত করায় ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের প্রধিনিধিগণ, জনপ্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা