× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল সরকারি কলেজের মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:২৬ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২২:১১ পিএম

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত  বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন মাঠ রক্ষা কমিটি ও শিক্ষার্থীরা। প্রবা ফটো

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন মাঠ রক্ষা কমিটি ও শিক্ষার্থীরা। প্রবা ফটো

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের স্মৃতিবিজড়িত বরিশাল সরকারি কলেজের খেলার মাঠে ভবন নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে মাঠ রক্ষা কমিটি ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ মাঠে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

মাঠ রক্ষা কমিটির সভাপতি শাহ সাজেদার সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী। সমাবেশে বক্তব্য দেন, তেঁতুলতলা মাঠ আন্দোলনের সংগঠক সৈয়দা রত্ন, বিশিষ্ট সমাজসেবক ডা. হাবিবুর রহমান, জাসদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, সিপিবির শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ জাসদ জেলা শাখার সভাপতি শহীদুল ইসলাম মিরন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, বিপ্লবী কমিউনিস্ট লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ আজিজ খোকন, বাসদ জেলা শাখার সদস্য দুলাল মল্লিক, বেলা বরিশাল শাখার সমন্বয়ক লিংকন বায়েন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, বাকশিস জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, চারুকলা বরিশালের সংগঠক ও আইনজীবী সুভাষ দাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হিরণ কুমার দাস মিঠু, বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, ব্লাস্ট জেলা শাখার সমন্বয়কারী শাহিদা তালুকদার, গণসংহতি আন্দোলন জেলা শাখার সভাপতি দেওয়ান আবদুর রশীদ নীলু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা শাখার সভাপতি শিকদার হারুনর রশীদ, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার সভাপতি টুনু রানী কর্মকার, এলাকাবাসীর প্রতিনিধি পুলক চ্যাটার্জী, অধ্যক্ষ ননী গোপাল দাস, সরকারি বরিশাল কলেজের শিবানী শিকদার প্রমুখ। 

এ ছাড়া সংহতি প্রকাশ করে প্রকৃতি ও জীবন ক্লাব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইজিবাইক সংগ্রাম পরিষদ, অডেসাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল প্রমুখ সংগঠন। 

বক্তারা বলেন, কলেজের পূর্ব পাশে কলেজের নিজস্ব জমিতে বিকল্প স্থান থাকার পরও একমাত্র খেলার মাঠ নষ্ট করে ভবন নির্মাণ করা হচ্ছে। অথচ ২০০০ সালের খেলার মাঠ ও জলাধার সংরক্ষণ আইনে সুস্পষ্টভাবে বলা আছে, খেলার মাঠের শ্রেণি পরিবর্তন করা যাবে না বা সেটা ভাড়াও দেওয়া যাবে না। কলেজের খেলার মাঠে শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শিশু-কিশোররা খেলাধুলা করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, নানা সাংস্কৃতিক আয়োজন হয়। 

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের খেলার মাঠের জন্য মহাত্মা অশ্বিনী কুমার দত্তের বাসভবন ভেঙে এই মাঠের জায়গা বের করা হয়েছিল। কলেজের নিজস্ব বিকল্প জায়গা থাকার পরেও একমাত্র খেলার মাঠ নষ্ট করার এই পরিকল্পনা থেকে কর্তৃপক্ষকে অবিলম্বে সরে আসতে হবে। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বরিশাল সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন। মেয়র মাঠ রক্ষা কমিটিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি বরিশাল সরকারি কলেজের ভবন নির্মাণের বিষয়ে শিক্ষার্থী-মাঠ রক্ষা কমিটিসহ প্রশাসনিক বৈঠক করার আশ্বাস দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা