× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটাবিরোধীদের রাজনৈতিক এজেন্ডা কী, প্রশ্ন আ জ ম নাছিরের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২১:২৬ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ২১:৪৪ পিএম

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। প্রবা ফটো

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠান উদ্বোধন করেন অতিথিরা। প্রবা ফটো

যারা কোটাবিরোধী আন্দোলন করছে তাদের আসল পরিচয় কী বা তাদের রাজনৈতিক এজেন্ডা কী– এসব জানার জন্য প্রশ্ন রেখেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেছেন, এদেশ যারা স্বাধীন করেছেন, তাদের কোটা নিয়ে যারা প্রশ্ন তোলে, তারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান। দেশবিরোধী সব ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ রাজপথে আছে

সোমবার (১৫ জুলাই) বিকালে চট্টগ্রাম মহানগরীর সিনেমা প্যালেস মোড় থেকে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাছির উদ্দিন বলেন, শিক্ষার্থীদের উচিত যৌক্তিক দাবি তোলা। উচ্চ আদালতের রায় মেনে চলা। আইন অমান্য করে কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দল চলতে পারবে না। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি অপশক্তির বিরুদ্ধে সংগ্রাম করে এ সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেটি তিনি অর্জন করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে। দেশ স্বাধীন হওয়ার পর বর্ণ-ধর্ম-জাতির অংশগ্রহণে এবং সবার অধিকার নিশ্চিতে তিনি সংবিধানে চার মূলনীতি স্থাপন করেছেন। 

ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। যেসব অপশক্তি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চেষ্টা করে তাদের শক্ত হাতে দমন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, রথযাত্রায় সব ধর্মের মানুষের মিলনমেলা প্রমাণ করে– বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট। এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। এদেশ আমার আপনার সবার। সব ধর্মের, সব বর্ণের মানুষের।

অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন শ্রীপাদ কৃষ্ণ গোপাল দাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক ছিলেন শ্রী শ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন ভারতের বৃন্দাবন থেকে আগত ভাগবত পাঠক মুক্তিদাতা চৈতন্য দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চসিক কাউন্সিলর নীলু নাগ, মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা