× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নেশার টাকা’ না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১৮:৫৭ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৯:৩৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে কাজলী বেগম নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. মাছুমের বিরুদ্ধে। নেশার টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন বলে নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী স্থানীয়রা।

সোমবার (১৫ জুলাই) ভোরে উপজেলার উলাক এলাকায় দুই কন্যার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দরজা ভেঙে মাছুমকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত কাজলী বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। আটক মাছুম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ঘরে ঢুকে কাজলীর রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। এ সময় মাছুমকে ধরতে গেলে কয়েকজনকে কাঁচি দিয়ে আঘাত করেন তিনি। পরে তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তিন বছর আগেও নেশার টাকার জন্য কাজলীকে কুপিয়ে জখম করেছিলেন মাসুম। এ ঘটনায় স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচিসহ মাছুমকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা