× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ

এক সেতু ভেঙে দুর্ভোগে চার ইউনিয়নের মানুষ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ১১:৩০ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৪ ১৫:৩৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর একটি অংশ ভেঙে পড়েছে শুক্রবার। এতে ভীষণ ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দরা। প্রবা ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত সেতুর একটি অংশ ভেঙে পড়েছে শুক্রবার। এতে ভীষণ ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দরা। প্রবা ফটো

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীর ওপর ব্রিজের একটি পাটাতন ভেঙে যোগা‌যোগ বিচ্ছিন্ন হয়ে গেছে চার ইউনিয়নের মানুষের। এ-অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে স্কুল শিক্ষার্থী ও এলাকাবাসী। শুক্রবার (১২ জুলাই) বিকালে ব্রিজটি ভেঙে পড়ে। এখন কলাগাছের ভেলা বানিয়ে ঝুঁকি নি‌য়ে পারাপার হচ্ছে মানুষ।

জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় উপজেলার সোহাগী বাজার হতে দেওয়ানগঞ্জ বাজার রাস্তায় সাহেবনগর এলাকায় কাঁচামাটিয়া নদীর ওপর ৭৫১ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রশ্বস্ত একটি ব্রিজ স্থাপন করে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে। দীর্ঘ পঁচিশ বছর পার হওয়ার পর ব্রিজটি একটু দুর্বল হয়ে যায়। এরই মাঝে প্রায় পনেরো দিন আগে ব্রিজের উত্তরের অংশের একটি পাটাতন হালকা দেবে যায়। পরে বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি অফিসের লোকজন সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নিবে বলে জানায়। কিন্তু গত শুক্রবার বিকালে একটি ট্রাক্টর যাওয়ার সঙ্গে সঙ্গেই ব্রিজের একটি পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এ সময় অল্পের জন্য ট্রাকটি ও চালক বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায়। এদিকে ব্রিজটির একটি পাটাতন ভেঙে যাওয়ায় প্রায় ৪টি ইউনিয়নের মানুষের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। তাই ভেঙে যাওয়া ব্রিজটি দ্রুত সংস্কার করার জন্য জোর দাবি জানান চলাচলকারীরা।

স্থানীয় আনোয়ার হোসেন নামের একজন বলেন, ১৯৯৯ সালে ব্রিজটি করা হয়েছে। বর্তমানে ব্রিজটি খুবই দুর্বল হয়ে গেছে। যে কারণে কয়েকদিন আগে ব্রিজের একটি অংশ হালকা দেবে গেছে। পরে বিষয়টি নিয়ে উপজেলা এলজিইডি অফিস থেকে লোকজন এসে দেখে গেছে। এর মধ্যেই শুক্রবার বিকালে হঠাৎ করে একটি পাটাতন ভেঙে নদীতে পড়ে যায়। এ অবস্থায় বেশকিছু গ্রামের লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। তাই বিষয়টি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির ভূঁইয়া বলেন, হঠাৎ করে ব্রিজের একটি অংশ ভেঙে যাওয়ায় যাতায়াত করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে লোকজনের। তাই বিষয়টি নিয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কীভাবে দ্রুত সমাধান করে মানুষের কষ্ট দূর করা যায় সেজন্য চেষ্টা করে যাচ্ছি। আশা করি, খুব দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।

উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার বলেন, ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়ে আমাদের অফিস থেকে পরিদর্শনের জন্য লোক পাঠানো হয়েছে। যদিও সংস্কার করতে একটু সময় লাগবে। তারপরও যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করে যোগাযোগব্যবস্থা চালু করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা