× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেলান্দহে বন্যার পানিতে ডুবে শিশুসহ চার জনের মৃত্যু

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ২১:০৪ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ২২:০২ পিএম

 । প্রবা ফটো

। প্রবা ফটো

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে।  

রবিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচরে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো দক্ষিণ বালুরচর গ্রামের বাবু শেখের স্ত্রী রোকসানা আক্তার, দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার, গোলাপ হোসেনের মেয়ে খাদিজা ও সবুজ মিয়ার মেয়ে সাদিয়া। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল ৫টার দিকে তারা চারজন মিলে বন্যার পানিতে গোসল করতে নামে।  পানিতে ঝাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী রহুল আমিন জানান, তিনি দুইজনকে পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দিয়ে আরও মানুষ জড়ো করে এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহগুলো সুরতহালের পরে অপমৃত্যুর মামলা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা