× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিসিক কাউন্সিলর নিপু ফের কারাগারে

সিলেট অফিস

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৭:৩৩ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৮:৩২ পিএম

হিরন মাহমুদ নিপু। ফাইল ফটো

হিরন মাহমুদ নিপু। ফাইল ফটো

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপুকে ফের কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক সগির আহমদ টুটুলের আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।

এর আগে চলতি বছরের ১৯ মার্চ তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান। সিলেটের আলোচিত ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা মামলায় সিলেট মহানগর দায়রা জজ আদালতে ১২ ফেব্রুয়ারি নিপু আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে ১১ মার্চ হাইকোর্টের বিচারপতি জাফর আহমদ ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের বেঞ্চে নিপুর জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী ৬ মাসের জন্য নিপুর জামিন মঞ্জুর করেন। আইনি প্রক্রিয়ায় তিনি ১৯ মার্চ কারাগার থেকে মুক্তি পান।

২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর বালুচরের টিবি গেট এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন ছাত্রলীগ কর্মী আরিফ। পরে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে তিনি মারা যান। পরে এ ঘটনায় নিহত আরিফের মা আঁখি বেগম বাদী হয়ে এসএমপির এয়ারপোর্ট থানায় মামলা  করেন। মামলায় কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা