× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক, অবশেষে ধরা

সোনাগাজী (ফেনী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪ ১৬:৪১ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৪ ১৬:৫৩ পিএম

পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামি। প্রবা ফটো

পুলিশি হেফাজতে গ্রেপ্তার আসামি। প্রবা ফটো

ফেনীর সোনাগাজীতে এক বছরের সাজা এড়াতে ১১ বছর পলাতক থাকা মো.শহিদ উল্যাহ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৪ জুলাই) ভোরে শহীদকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ফেনী আদালতে সোপর্দ করা হয়। শহীদ উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, ২০১৩ সালে যৌতুক নিরোধ আইনে দোষী সাব্যস্ত করে শহীদকে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তখন থেকে তিনি পলাতক ছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় পলাশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা