× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডিস্টার্ব’ করতে চান না বিদিশা, এরিকের অভিযোগ, খোঁজ রাখে না কেউ

রংপুর অফিস

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ২০:০১ পিএম

রংপুরে পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদিশা সিদ্দিক ও তার ছেলে এরিক এরশাদ। প্রবা ফটো

রংপুরে পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদিশা সিদ্দিক ও তার ছেলে এরিক এরশাদ। প্রবা ফটো

রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়ে জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক বলেছেন, দলের সঙ্গে যুক্ত কাউকে ডিস্টার্ব করতে চান না।

তিনি বলেন, দলের (জাতীয় পার্টির) লোকজন মনে করে আমি পলিটিক্যাল না, পরিবারেরও (এরশাদ পরিবার) কেউ না। রাজনীতি তো আমি অবশ্যই করব, সময়ের অপেক্ষা মাত্র। জাতীয় পার্টির তেরটা বেজে গেছে। এখন দলের নাম-গন্ধও দেখি না।

শনিবার (১৩ জুলাই) বিকালে রংপুর নগরীর দর্শনা এলাকায় অবস্থিত বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন বিদিশা সিদ্দিক। এর আগে সন্তান এরিককে সঙ্গে নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি। রবিবার তারা ঢাকা ফিরে যাবেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে রবিবার পল্লী নিবাসে কুরআন খতম, শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

বিদিশা বলেন, জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে আমার প্ল্যাটফর্ম রয়েছে। বলে কয়ে কাগজে সাইন করে জাপার প্রেসিডিয়াম সদস্য হয়ে গেলাম, তা আমার হবে না। সেটি কেউ হতেও দেবে না। দলের কেউ আমার ছেলের খোঁজ রাখেনি। বাবা মারা যাওয়ার পর থেকে এরিকের চ্যাপ্টার ক্লোজড করে দেওয়া হয়েছে। এটি পবিবার থেকেও করা হয়েছে।

এরিক এরশাদ বলেন, আমার বাবা পাঁচ বছর নেই। জাতীয় পার্টির কেউ আমার খোঁজ রাখে না। আমার চাচা জিএম কাদের পলিটিক্স করেন। আপনারা তাকে জিজ্ঞাসা করবেন, তিনি আমার খোঁজ রাখেন কি না। গাছে ফল ধরলে, ইলিশ মাছ রান্না হলে বাবার কথা মনে পড়ে। তিনি ইলিশ মাছের মাথা খেতে পছন্দ করতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা