× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা নগরীতে উপজেলা ছাত্রলীগ সভাপতির ওপর হামলা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৯:০৮ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৯:৩৪ পিএম

আহত ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ। ছবি : সংগৃহীত

আহত ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুলাই) নগরীর রাণীর দীঘির দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।


কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সবুজ চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের ধণিজকরা গ্রামের গোলাম মোহাম্মদ মজুমদারের ছেলে।


কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল বলেন, ‘রাণীর দীঘির পাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন সবুজ। সকালে রাণীর দীঘির পাড়ে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এ সময় কয়েকজন সন্ত্রাসী এসে সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

 

ওসি ফিরোজ হোসেন বলেন,  ‘আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ছিনতাইকারী। আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা