× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপি চেয়ারম্যান হিসেবে আনছর আলীকে চায় রূপগঞ্জবাসী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৮:০৮ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৮:৩১ পিএম

শনিবার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

শনিবার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) বিকালে রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনছর আলী।

উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা দিল মোহাম্মদ দিলু, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহন মিয়া, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ফারুক মিয়া, রাবেয়া খাতুন, মুক্তিযোদ্ধা শাজাহান ভূঁইয়া, রেজাউল করিম খোকন, আব্দুর রহিম হাবিবুল্লাহসহ আরও অনেকে।

সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় এলাকাবাসী দলে দলে অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, ‘রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনছর আলী একজন দানবীর ও জনদরদি মানুষ। আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা