× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

বগুড়া অফিস

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪ ১৮:০৪ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৪ ১৮:৩৯ পিএম

বগুড়ায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

বগুড়ায় সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহীদ টিটু মিলনায়তন চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার প্রতিপাদ্য ছিল ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’।  

জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু।  এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।  

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাকির হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতলুবর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা মো. মতলুবুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু। 

মেলায় ৩৯টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন জাতের চারা প্রদর্শনী করা হয়। প্রধান অতিথিসহ অন্য অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। এ মেলা আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা