× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেএনএফ সদস্য সন্দেহে আটক আরও ৫ জন কারাগারে

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২২:৫৪ পিএম

আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজতে আটক পাঁচ সন্দেহভাজন। প্রবা ফটো

আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজতে আটক পাঁচ সন্দেহভাজন। প্রবা ফটো

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আটক আরও ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

শুক্রবার (১২ জুলাই) বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোছাইন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন, সং লিয়ান বম (২৫), লালহিম সাং বম (৩৭), লালচন সাং বম (৪৮), লাল পিয়ান সাং বম (৩৬), লাল সিয়াম থাং বম (৩৮)। তারা সকলই রুমা উপজেলার লাইরুনপি পাড়ার বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বৃস্পতিবার রুমার লাইরুনপি পাড়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে আটকের পর আজ আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীরা গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং অর্থ লুটের ঘটনা ঘটায়। এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি'সহ মোট ২২টি মামলা করা হয়। উক্ত মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে  কারাগারে পাঠানোর হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা