× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাচোলে খাদ্যগুদামে গম সংগ্রহ শূন্য ধানে ধীরগতি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৪ ২২:৫০ পিএম

আপডেট : ১২ জুলাই ২০২৪ ২২:৫৬ পিএম

নাচোলে খাদ্যগুদামে গম সংগ্রহ শূন্য ধানে ধীরগতি

দাম কম হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা খাদ্যগুদাম চলতি মৌসুমে গম সংগ্রহ করতে পারেনি। এ ছাড়া ধান সংগ্রহেও রয়েছে ধীরগতি। ফলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জানা গেছে, উপজেলা খাদ্যগুদাম সরকারিভাবে এবার ৩২ টাকা কেজি দরে ৭২৩ টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৭৬৭ টন চাল, ৩৪ টাকা কেজি দরে ১ হাজার ৪৬৬ টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু মেয়াদ পার হলেও এক টন গমও সংগ্রহ করা যায়নি। 

এদিকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ধান সংগ্রহ হয়েছে মাত্র ৮৭ টন। তবে কৃষকরা বলছেন, এবার বাজারে দাম বেশি বলে সরকারি খাদ্যগুদামে ধান-গম দেওয়া হচ্ছে না, তা পুরোপুরি সঠিক নয়। যখন বাজারে দাম কম থাকে, তখন সরকার বেশি দামে ধান-গম সংগ্রহ করে। তখন প্রকৃত কৃষকদের দেওয়ার সুযোগ থাকে না। বাজারে বেশি দাম থাকলে ঝামেলামুক্তভাবে সেখানেই স্বাভাবিক নিয়মে ধান-গম বিক্রি করছেন কৃষকরা।

প্রকৃত কৃষকদের অভিযোগ, খাদ্য অধিদপ্তরের নির্ধারিত কৃষক ও রাজনৈতিক নেতারা বিভিন্ন কৌশলে ধান-গম দিয়ে থাকেন। ফলে প্রকৃত কৃষকরা ধান-গম দেওয়া থেকে বঞ্চিত হন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নরত্তম কুমার প্রামাণিক বলেন, সরকারের ধান-চাল ও গম সংগ্রহের অন্যতম উদ্দেশ্য হলো, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। বাজারে কৃষক ভালো দাম পাচ্ছেন। এতে সংগ্রহ অভিযানের উদ্দেশ্য সফল হয়েছে। ইতোমধ্যে উপজেলা কৃষি অফিস থেকে কৃষকের তালিকা নেওয়া হয়েছে। তালিকাভুক্ত কৃষকদের কাছে ধান ক্রয়ের অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে কৃষি অ্যাপসে অনলাইনের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে আবেদনের প্রেক্ষিতে ধান সংগ্রহের অভিযান অব্যাহত রয়েছে। ফলে প্রকৃত কৃষক ছাড়া অন্য ব্যক্তিদের ধান-গম দেওয়ার সুযোগ নেই।

নাচোল উপজেলা কৃষি অফিসার সালেহ আকরাম বলেন, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ২০ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং ৬১ হাজার ২৩৭ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ও চাল ৪০ হাজার ৮২৫ টন অর্জিত হয়। ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে গমের আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয় এবং উৎপাদন হয়েছিল ৩৫ হাজার ১২৫ টন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা