× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বুড়িগঙ্গায় ভাসছিল অর্ধগলিত মরদেহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২৩:০৫ পিএম

ঝাউচর গুদারাঘাট থেকে মরদেহটি উদ্ধার করেছে নৌ-পুলিশ। প্রবা ফটো

ঝাউচর গুদারাঘাট থেকে মরদেহটি উদ্ধার করেছে নৌ-পুলিশ। প্রবা ফটো

বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার সঙ্গে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় পুরুষ ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঝাউচর গুদারাঘাট থেকে মরদেহটি উদ্ধার করেন বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌ-পুলিশ জানিয়েছে, পচন ধরায় মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার পরনে কালো ও হলুদ রঙের ডোরাকাটা অন্তর্বাস (আন্ডারওয়ার) এবং ডান হাতে ছোট একটি পিতলের আংটি পাওয়া গেছে।

বসিলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক দেলোয়ার হোসেন খান বলেন, সকালে জাতীয় জররি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি সম্ভবত চার/পাঁচ দিন আগের হওয়ায় পচনের কারণে আঙ্গুলের চামড়া ফুলে গিয়ে আঙ্গুলের রেখা কিছুটা অদৃশ্য হয়ে গেছে।

তিনি আরও বলেন, পিবিআই ও সিআইডি ক্রাইমসিন ইউনিটকে মৃতদেহের আঙ্গুলের ছাপ গ্রহণ করার জন্য অবহিত করা হয়েছে। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। লাশের পরিচয় শনাক্তে নমুনা সংরক্ষণের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে আবেদন করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা