× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালানগর ইউপি উপনির্বাচন

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ২২:১২ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ২২:১৮ পিএম

প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্দ দেন। 

সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চনকে মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদারকে ঘোড়া প্রতীক, সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লবকে আনারস প্রতীক, ও সাবেক ইউপি সদস্য মো. হাসানকে টেলিফোন প্রতীক দেওয়া হয়। 

এরআগে গত বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম। তবে তিনি কাউকে সমর্থন জানাননি বলে জানা যায়।

উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ওবাইদুল ইসলাম জানান, লালানগর ইউনিয়ন শূন্য পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এর সুবাদে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ৫জন পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ (বৃহস্পতিবার) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আচরণবিধি হিসেবে ধরনের মিছিল সমাবেশ করা যাবে না। আগামী ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অলি-গলি, হাট-বাজার, পাড়ার প্রতিটি মোড়ের চায়ের দোকানে চলছে নির্বাচনী আলোচনা। নেতাকর্মী ও তাদের সমর্থকদের পক্ষে চলছে প্রচার। এরআগে ২০২১সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম তালুকদার। ২মার্চ ভারতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হওয়ায় পদটি শূন্য হয়ে যায়। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা