× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক নাদিম হত্যার মামলার প্রধান আসামি জামিনে মুক্ত

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২২:০৯ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ২২:১৭ পিএম

সাংবাদিক নাদিম হত্যার মামলার প্রধান আসামি জামিনে মুক্ত

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১০ জুলাই) বিকালে জামালপুর জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। 

জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ জানান, উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বাবু বিকাল ৫টায় জামালপুর জেলা কারাগার থেকে বের হন।

সংবাদ প্রকাশের জেরে ২০২৩ সালের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথায় আঘাতের মাধ্যমে আহত করে। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ২২ জনের নামে এবং আরও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ২০২৩ সালের ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর থেকে কারাগারে ছিল বাবু। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা