× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধুমতি বাঁওড়ে জেলের জালে ধরা পড়ল ডলফিন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ২২:০৩ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ২২:১৪ পিএম

মধুমতি বাঁওড়ে জেলের জালে ধরা পড়ল ডলফিন

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেলের জালে ডলফিন ধরা পড়েছে। বুধবার (১০ জুলাই) সকালে মধুমতি বাঁওড়ে রবিউল কাজী নামে এক জেলের জালে ৭০ কেজি ওজনের ডলফিলটি ধরা পড়ে। কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় জানান, দেশের মিঠাপানিতে বসবাস করা দুই প্রজাতির ডলফিনের মধ্যে এটি একটি। 

জেলে রবিউল কাজী জানান, বাঁওড়ের রাতইল খেয়াঘাট এলাকায় মাছ ধরার জন্য পাটাজালে আটকা পড়ে ডলফিনটি। প্রথমে মনে করেছিলেন বড় ধরনের কোনো মাছ হবে। জাল তুলে দেখেন এটি শুশুক (স্থানীয় ভাষায়)। পরে জালে ডলফিন ধরা পড়ার খবরে কয়েকশ লোক এটি এক নজর দেখার জন্য ছুটে আসেন।

এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় বলেন বাংলাদেশ, ভারত ও নেপালে দুই প্রজাতির ডলফিন পাওয়া যায়। তবে যেটি জেলের জালে ধরা পড়েছে তাকে স্থানীয় ভাষায় শুশুকও বলা হয়ে থাকে। কিন্তু সব প্রকারকেই ডলফিন বলা হয়ে থাকে। যার বৈজ্ঞানিক নাম প্লাটানিস্তা গাঙ্গেটিকা (Platanista gangetica)। সব শেষ খবর অনুযায়ী স্থানীয় দরিদ্র মানুষরা ডলফিনটি কেটে ভাগ করে নিয়ে গেছে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা