× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চা শ্রমিকের ওপর হামলা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৮:৪৮ পিএম

চা শ্রমিকের ওপর হামলা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য সরকারের অনুদান পেতে ঘুষ নেওয়ার অভিযোগ করায় হামলার শিকার হয়েছেন এক ভুক্তভোগী। মঙ্গলবার (৯ জুলাই) রাতের এ ঘটনায় মামলা হলে পুলিশ রাতেই দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ জাবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা শ্রমিক জনগোষ্ঠীর জন্য সরকারিভাবে পাঁচ হাজার টাকা তুলতে স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে টোকেন সংগ্রহ করতে হয়। কিন্তু নিয়ম না থাকলেও প্রতিটি টোকেনের জন্য ইউপি সদস্যের লোকজন ৫০০ টাকা আদায় করছিল।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভুক্তভোগীদের পক্ষে অভিরাম ব্যানার্জি পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে মাধবপুর থানায় মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাতেই বাদীর ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ অভিরাম ব্যানার্জিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে নোয়াপাড়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল ঘোষ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র‍্যালী ও তার ছেলে লিটন র‍্যালীকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ জাবেদ বলেন, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা