× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত নারীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১৩:৩২ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৪ ১৪:৩৬ পিএম

জনু আরা বেগম। ছবি: সংগৃহীত

জনু আরা বেগম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে আহত নারী জনু আরা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার ( ১০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই নারী উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলি মিয়াজী পাড়ার মো. হেলাল উদ্দিনের স্ত্রী। 

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত সোমবার রাত ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারতে ঘরের বাইরে বের হয় জনু আরা বেগম। এসময় দলছুট একটি বন্যহাতির সামনে পড়ে গেলে হাতিটি শুঁড় দিয়ে আছড়ে গুরুতর আহত করে তাকে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যায় জনু আরা বেগম। 

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁশিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, খাবারের সন্ধানে বন্যহাতি পাহাড় সংশ্লিষ্ট লোকালয়ে এসে পড়ে। এতে লোকজনের প্রাণহানি ঘটে। হাতির আক্রমণে আহত নারীর মৃত্যুর বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা