× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ২৩:৫২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেতুঁলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুসাইন নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হুসাইন ওই এলাকার আজিজুল হকের ছেলে।

শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, সকালে শিশু হুসাইনকে বাসায় রেখে বাবা-মা মাঠে পাট কাটতে যান। পরে বাবা মাকে খুঁজতে বাড়ি থেকে বের হয় হুসাইন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পাশ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। মাঠ থেকে বাসায় ফিরে শিশু হুসাইনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা-মা। এক পর্যায়ে শিশু হুসাইনকে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে তেতুঁলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা