× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালও সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কোটাবিরোধীদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৯:৩৬ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৯:৫০ পিএম

কালও সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ কোটাবিরোধীদের

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ এর আওতায় এবার ৬৪ জেলায় অবরোধ করবেন আন্দোলনকারীরা। এক দফা দাবিতে  বুধবার (১০ জুলাই) সারা দেশে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আন্দোলনকারীদের ডাকা সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘২০১৮ সালের পরিপত্র যদি ফিরে আসে, সেক্ষেত্রে কোটা নিয়ে আবার ঝামেলা হতে পারে। তাই আমরা সরকার ও নির্বাহী বিভাগের কাছে সম্পূর্ণ সমাধান চাই। আমাদের বাংলা ব্লকেড কাল থেকে সারা দেশের ৬৪ জেলায় চলবে। কাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে। সড়ক ও রেলপথ এ অবরোধের আওতায় থাকবে।’

তিনি বলেন, ‘চার দফা নয়, আমাদের এখন দাবি একটা। তা হলো- সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করতে হবে।’

সারা দেশের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সারা দেশের প্রতিনিধিরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করবেন।’

আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘যদি সরকারের নির্বাহী বিভাগ থেকে কমিশন গঠনের মাধ্যমে আমাদের দাবি মেনে নেয়, সেক্ষেত্রেই আমরা রাজপথ ছেড়ে ক্লাসরুমে ফিরে যাব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা সব কোটা মিলিয়ে ৫ শতাংশ কোটাকে যুক্তিযুক্ত মনে করি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা