× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে রোগীদের নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

নওগাঁ প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৪ ১৬:৪৬ পিএম

হাসপাতালে রোগীদের নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান খাদ্যমন্ত্রীর

হাসপাতালে ভর্তি রোগীদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, রোগী হাসপাতালে আসে সুস্থ হতে। নষ্ট-পচা খাবার খেয়ে যেন আরও অসুস্থ না হয়, সেদিকে নজর দিতে হবে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার মান উন্নয়নে ডাক্তার ও কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ডাক্তারের একটু ভালো ব্যবহার রোগীদের দ্রুত সুস্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাসপাতালে সেবা নিতে আসা কেউ যেন হয়রানি না হয়, সেটি নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘অহেতুক অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রিপশন করা থেকে ডাক্তারদের বিরত থাকতে হবে। অহেতুক অ্যান্টিবায়োটিক ব্যবহার দীর্ঘমেয়াদে রোগীর উপকারের চেয়ে ক্ষতি বেশি করে।’

সরকারি ওষুধ বিনামূল্যে বিতরণের জন্য হাসপাতালে দেওয়া হয় উল্লেখ করে সাধন চন্দ্র বলেন, ‘এটি সঠিকভাবে বিতরণ করা হচ্ছে কি না তা মনিটরিং করতে হবে।’ একই সঙ্গে যে ওষুধ প্রয়োজন নেই কেন্দ্রীয় ঔষধাগারে সে ওষুধের চাহিদা না পাঠানোর পরামর্শ দেন খাদ্যমন্ত্রী।

নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : ইমতিয়াজ মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো : মাহবুবুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রায়হান কবির রাজু এবং মহিলা ভাইস চেয়ারম্যান নাজমিন আরা খাতুন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা