× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১৩:১৪ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৩:৪৬ পিএম

রবিবার বিকালে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো

রবিবার বিকালে শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রবা ফটো

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে পাঁচজনের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এস ইমরুল কায়েসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটিতে রাখা হয়েছে পুলিশ সুপারের প্রতিনিধি, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধিদের। তাদের ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৮ জুলাই) বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রথযাত্রার দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বগুড়া জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি এস ইমরুল কায়েসকে আহ্বায়ক করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া নিহতদের পরিবারকে সৎকারকাজ সম্পন্নের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে। আর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

এদিকে বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাতে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আবদুল ওয়াদুদ।

তিনি  বলেন, ‘রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সর্বমোট ৩৮ জন ভর্তি ছিলেন। এর মধ্যে আইসিইউতে ছিলেন দুজন। তাদের রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া আটজনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এখন ২৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে নারী ২২ জন এবং বাকিরা পুরুষ। তাদের অবস্থা এখন আশঙ্কামুক্ত।’ 

রবিবার (৭ জুলাই) বিকালে সেউজগাড়ীর আমতলা মোড়ে  রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন মারা যান। এতে আহত হন অন্তত অর্ধশতাধিক।

নিহতরা হলেন বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দুগ্রামের ভবানী মোহন্তের ছেলে নরেশ মোহন্ত, শহরের তিনমাথা রেলগেট এলাকার মন্তেশ্বরের স্ত্রী আতশী, শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের সুদেবের স্ত্রী রনজিতা, শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নারায়ণ কুমারের ছেলে অলক কুমার ও সারিয়াকান্দি উপজেলার সাহাপাড়ার বাসুদেব সাহার স্ত্রী জলি সাহা।

বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা