× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে বাড়ল ৪০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১২:৪৪ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১৭:৩০ পিএম

হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে বাড়ল ৪০ টাকা

দিনাজপুরের হিলি বন্দর বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৪০ টাকা। ১৬০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। তবে ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে কৃষকের ক্ষেতে মরিচ নষ্ট হয়েছে। যার কারণে আমদানি কম, এজন্য  দাম বেড়েছে।

সোমবার (৮ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, পাঁচ দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিল ১৬০ টাকা কেজি দরে সেটি আজ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের ওপর এর প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচা মরিচ ভারত থেকে আমদানি কম এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় মরিচের দাম বৃদ্ধি পাচ্ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। এভাবে দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

আমদানিকারকরা বলছেন, বন্দর দিয়ে প্রচুর পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ার পরেও কেন দাম বাড়ছে তা আমাদের জানা নেই। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলতে পারছে না কৃষক।

শরিফ হোসেন নামে একজন ক্রেতা বলেন, ‘কয়েক দিন আগে ১৬০ টাকা কেজি কিনলাম। আজ তা কিনতে হলো ২০০ টাকায়। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ ক্রেতারা চলব কী করে?’

হিলি বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী মোকারম শেখ বলেন, ‘কয়েক দিনের বর্ষার পানিতে কৃষকের ক্ষেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়ে গেছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমানে আমরা বিরামপুর ও পাঁচবিবি হাট থেকে এসব কাঁচা মরিচ পাইকারি কিনে আনছি। ক্ষেতে কাঁচা মরিচ নষ্ট হয়ে যাওয়ায় কৃষক বেশি দাম হাঁকিয়ে নিচ্ছে। ১৬০ থেকে ১৮০ টাকা কেজি হিসেবে কিনে তা খুচরা বিক্রি করছি ২০০ টাকা কেজি দরে।’
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা