× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে সংঘাত

ওপারে রাতভর মুহুর্মুহু গুলি, এপারে আতঙ্ক

টেকনাফ প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৪ ১২:২৫ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৪ ১২:৫৫ পিএম

নাফ নদের ওপারে চলমান সংঘাতের জেরে এপারের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফাইল ফটো

নাফ নদের ওপারে চলমান সংঘাতের জেরে এপারের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ফাইল ফটো

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদের ওপারে মংডু শহরে তুমুল লড়াই চলছে। রাতভর বিস্ফোরণের বিকট শব্দ সীমান্তের এপারে ভেসে এসেছে। থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দে ঘুম নেই টেকনাফের বাসিন্দাদের। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সোমবার (৮ জুলাই) সকাল পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, রবিবার (৭ জুলাই) সকাল থেকে সোমবার (৮ জুলাই) সকাল পর্যন্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি শব্দ শোনা গেছে। কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত পরপর ৪০টির বেশি বিকট শব্দ ভেসে এসেছে।

টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বাসিন্দা ইয়াসিন বলেন, ‘রাতভর গোলাগুলির বিকট শব্দ ভেসে এসেছে। এখনও থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এ সংঘাত কবে শেষ হবে জানি না, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।’

সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার বাসিন্দা এমদাদুল করিম রনি বলেন, ‘রবিবার থেকে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ বেশি অনুভূত হচ্ছে। গত রাতে নাফ নদের ওপারে মিয়ানমারের বিস্ফোরণের শব্দে বাড়িঘরে কম্পন সৃষ্টি হয়েছে। রাতে ঘুম নেই, মনে হয়েছে বাড়ির ওপরে পড়ছে এসব গুলি।’

সাবরাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিদ্দিক আহম্মদ বলেন, ‘রবিবার রাতে গোলাগুলি বা মর্টার শেল বিস্ফোরণের শব্দে এপারের বিভিন্ন এলাকায় কম্পন হয়েছে। পরপর বেশ কয়েকটি বিকট শব্দ শোনা গেছে। এ শব্দে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’

হ্নীলা দমদমিয়া এলাকার আমান উল্লাহ কবির বলেন, ‘গত কয়েক দিন একটানা মিয়ানমারের সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়। রাতভর থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে এপারের বাড়িঘর।’

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আদনান চৌধুরী বলেন, ‘নাফ নদের ওপাশ থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। আর আমাদের সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ যাতে ঘটতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা