× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমারে সংঘাত

রাখাইনে বিমান হামলা, বিকট শব্দে কাঁপছে টেকনাফ

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ২০:৪৭ পিএম

রাখাইনে বিমান হামলা, বিকট শব্দে কাঁপছে টেকনাফ

মিয়ানমার সীমান্তের ওপারে রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে দিনভর দেখা মিলেছে বিমানের চক্কর। একই সঙ্গে আকাশপথে যুদ্ধ বিমানের হামলায় বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে রয়েছে এপারের বাসিন্দারা।

টেকনাফের সীমান্তবর্তী বিভিন্ন এলাকার লোকজন জানিয়েছে, রবিবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওপারের আকাশে বিমান চক্কর দিতে দেখা গেছে। একই সঙ্গে টানা বিকট বিস্ফোরণের শব্দ ভেসে আসে টেকনাফ সীমান্তে। বিমান থেকে সম্ভবত বোমা হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী। 

টেকনাফে স্থানীয় বাসিন্দারা বলছেন, মিয়ানমারের রাখাইনের মংডু শহরের আশপাশে বিমানে করে মর্টার শেল ও ভারী গোলা নিক্ষেপের শব্দ শোনা যায়। বিদ্রোহীরা মংডু শহরের কিছু অংশ দখল করে নিয়েছে। সেসব এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সরকারি জান্তা বাহিনী মরিয়া হয়ে উঠেছে। এজন্যই তারা বিমানে করে হামলা চালাচ্ছে। আর তার বিকট শব্দ ভেসে আসছে এপারে ।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘রাতে তেমন কোনো বিকট শব্দ পাওয়া যায়নি। তবে সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ ঘণ্টায় প্রায় দেড়শতাধিক মটার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসে ‘

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমারের সীমান্তের ওপারে আকাশে সকাল থেকে বিকাল পর্যন্ত বিমান উড়তে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। সহিংসতার কারণে নতুন করে মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে।’

সীমান্তের একাধিক সূত্র জানায়, টানা সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মির লড়াই চলছে। সম্প্রতি মংডু টাউনশিপের উত্তর ও দক্ষিণ-পশ্চিম দিকে দুটি শহরসহ, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪টি সীমান্তচৌকি, রাচিডং-বুচিডং টাউনশিপের বেশ কয়েকটি থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরাকান আর্মি। তারা এখন মংডু শহরের আশপাশে দখলে নেওয়া সীমান্ত চৌকিগুলো পুনরুদ্ধরের জন্য বিমানে করে হামলা চালাচ্ছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘাত চলমান থাকায় আজ রবিবার সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানাচ্ছে, বিমানে করে এসব বোমা হামলা চালানো হয়েছে। তবে শব্দগুলো বিকট ও ভয়ংকর ছিল। কেঁপে উঠেছে টেকনাফ সীমান্তে বাড়িঘর। এতে আতঙ্কিত না হওয়ার জন্য বলা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা