× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশিয়ানীর হাইস্কুলে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের অভিযোগ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৬:৪৯ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীর তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীর তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি। প্রবা ফটো

গোপালগঞ্জের কাশিয়ানীর তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি। 

রবিবার (৭ জুলাই) দুপুরে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেন নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি।

তাদের অভিযোগ, শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের দ্বন্দ্ব ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে অনিয়মের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা চরমভাবে বিঘ্ন ঘটছে। এসব কারণে স্কুলটির ফলাফলেও প্রভাব পড়ছে। তাই সভাপতি নির্বাচনের প্রক্রিয়া বাতিল করে পুনরায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়ার জোর দাবী জানান তারা। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যেকোনো সময় এলাকায় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচিত ম্যানেজিং কমিটির দুই প্রতিনিধি মো. সাহের মোল্লা ও আরজ আলী বলেন, গত ৯ জুন তারাইল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক ক্যাটাগরিতে ৪ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক ক্যাটাগরিতে ১ জন, সাধারন শিক্ষক ক্যাটাগরিতে ২ জন ও সংরক্ষিত মহিলা শিক্ষক ক্যাটাগরিতে ১ জনসহ মোট ৮ জন নির্বাচিত হন। 

তারা বলেন, কিন্তু গত ১৩ জুন অভিভাবক ক্যাটাগরিতে নির্বাচিত মো. সাহের মোল্যা, আরজ আলী ও সাধারন শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত মো. ফুরকান শরীফকে না জানিয়ে প্রিজাইডিং অফিসার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন বিশ্বাস গোপনে কাজী জহির আহম্মেদ নামে এক ব্যক্তিকে সভাপতি বানিয়ে কমিটি বোর্ডে প্রেরণ করেন। 

মো. সাহের মোল্লা ও আরজ আলী বলেন, গত ২৫ জুন প্রকাশিত প্রজ্ঞাপন অনুসারে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ধারা ১৩ এর উপধারা ৩ এ বলা আছে ম্যানেজিং কমিটি নির্বাচনের সভায় নির্বাচিত সদস্যগণের দুই তৃতীয়াংশের উপস্থিতি প্রয়োজন হবে। অথচ উক্ত সভায় ৫ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার ৫ জন প্রতিনিধির উপস্থিতিতে কাজী জহির আহম্মেদকে সভাপতি বানিয়েছেন যা সম্পূর্ণ আইনের পরিপন্থি।

তারা আরও বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গজেন্দ্র মোহন বিশ্বাস ভোটার তালিকা প্রস্তুতকালে ব্যাপক অনিয়ম করেছেন। এ ব্যাপারে ভূক্তভোগীগণ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকা-এর চেয়ারম্যান, বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার কাশিয়ানীকে লিখিতভাবে অবগত করেছেন। এছাড়া ওই বিষয় নিয়ে গত ১৮ জুন সাহের মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী আদালতে মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা