× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যালয় ম্যানেজিং নির্বাচনে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৭ জুলাই ২০২৪ ১৬:৪২ পিএম

পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার। প্রবা ফটো

পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার। প্রবা ফটো

মুন্সীগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।

রবিবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে ইউনিয়নের পাঁচগাঁও আলহাজ ওয়াহিদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রবিবার সকাল ১০টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী  উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নির্বাচন চলছিল। এতে ৯ ভোট পেয়ে সভাপতি পদে দেওয়ান মনিরুজ্জামান বিজয়ী হন। এ সময় ইউপি চেয়ারম্যান সুমন হালদার মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয়। এতে পরাজিত অপরপ্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর ১টার দিকে বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান সুমনের সঙ্গে ধস্তাধস্তি করে মাঠে ফেলে দিয়ে প্রকাশ্যে বুকে গুলি করে দ্রুত বিদ্যালয়ের মাঠ থেকে চলে যায়। পরে সুমনকে উদ্ধার করে দ্রুত টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। 

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় নিশ্চিত করেননি পুলিশ সুপার। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা