× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাতে নিখোঁজ, সকালে বাড়ির সামনে মিলল বৃদ্ধের গলাকাটা মরদেহ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১০:৩৮ এএম

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

নোয়াখালীর সুবর্ণচরে নিজ বাড়ির সামনে থেকে আব্দুল খালেক খাজা মিয়া নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (৭ জুলাই) সকালে খবর পেয়ে উপজেলার চরজব্বর ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল খালেক খাজা মিয়া সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর রশিদ গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

নিহতের স্ত্রী কমলা বেগম কাঞ্চন বলেন, ‘আমার স্বামী রাতে কাঞ্চন বাজারে গিয়ে ছিলেন। আর ফিরেন নি। খবর নিয়ে জানলাম তিনি রাত ৯টার দিকের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। রাতে বাড়ি না ফেরায় আমরা খুব চিন্তিত ছিলাম। ভোরে আমি বাড়ির সামনে গিয়ে দেখি আমার স্বামীর গলাকাটা মরদেহ পড়ে আছে।’

নিহতের ছেলে গ্রাম পুলিশ খলিলুর রহমান বলেন, ‘আমার বাবাকে কে বা কারা বাড়ির সামনে নৃশংস ভাবে গলাকেটে হত্যা করেছে। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। এভাবে যেন কারও বাবা হারাতে না হয় আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমর ফারুক বলেন, নিহতের ছেলে খলিলুর রহমান আমাদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ। এমন নির্মম মৃত্যু আসলে আমাদের সবার জন্য মেনে কঠিন। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া মৃত্যুর বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। পরে ঘটনাস্থল থেকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনসহ জড়িতদের আটক করার চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা