× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান নিহত

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ০৯:৩৭ এএম

ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। প্রবা ফটো

ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি। প্রবা ফটো

খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রবিউল ইসলাম রবি ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ২০১৬ সালের এবং ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে মোটরসাইকেল যোগে খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার বাসায় ফিরছিলেন তিনি। পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ওয়াপদা ব্রিজ এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিযে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফর্ড করেন। সেখানে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

ইউপি চেয়ারম্যানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলেও তিনি জানান।

ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান রবিকে হত্যার খবর পেয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান জামাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান। 

তিনি জানান, রবি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে ছিলেন। তাকে সন্ত্রাসীরাই গুলি করে হত্যা করেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার বুকসহ দেহের বিভিন্ন স্থানে ৬-৭টি গুলি রেগেছে। 

এদিকে ইউপি চেয়ারম্যান রবিকে গুলি করে হত্যার ঘটনায় উপজেলা শরাফরাপপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ রির্পোট লেখার সময় র্পযন্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা