× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে বৌভাত অনুষ্ঠানে বরকে গাছের চারা উপহার

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ২১:০৪ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ২১:৪৪ পিএম

কিশোরগঞ্জে বৌভাত অনুষ্ঠানে বরকে গাছের চারা উপহার

বিয়ের অনুষ্ঠানে সোনা-রুপার গয়না, শাড়ি-পাঞ্জাবি, নিত্যব্যবহার্যসামগ্রী এবং নগদ অর্থসহ বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। কিন্তু এবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একটি ব্যতিক্রম উদ্যোগ নেয়। সেখানে অতিথিরা নবদম্পতিকে নানা রকম গাছের চারা উপহার দেয়। কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিল দেশ। তখন সবাই বৃক্ষের উপকারিতা উপলব্ধি করতে পেরেছিল। সেই চিন্তা থেকেই বৌভাতে অতিথিরা গাছের চারা উপহার দিয়েছে। উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এক গণমাধ্যম কর্মীর বৌভাত অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে।

শনিবার (৬ জুলাই) দুপুরে ওই গ্রামের তাজুল ইসলামের ছোট ছেলে শরীফুল ইসলাম আপেলের বৌভাত অনুষ্ঠানে শতাধিক বৃক্ষ উপহার দিয়েছে ভয়েস অব পাকুন্দিয়া নামের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের সদস্যরা। 

জানা গেছে, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাব্যাপী একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে ভয়েস অব পাকুন্দিয়ার সদস্যরা। করোনাকালে প্রতিষ্ঠিত এ ফেসবুক গ্রুপটি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, বর্ষাকালে বৃক্ষরোপণসহ নানা সামাজিক কাজ করে আসছে। তার অংশ হিসেবে ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বৌভাত অনুষ্ঠানে বৃক্ষ উপহার দিয়ে সাড়া ফেলেছে। অতিথিদের এমন উপহার পেয়েও বেশ খুশি আয়োজকরা।

বর শরীফুল ইসলাম আপেল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বৌভাতের অনুষ্ঠানে বৃক্ষ উপহার পাব, কখনও ভাবিনি। এ বৃক্ষগুলো আগামীদিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে পরিবেশ রক্ষায় বেশ সহায়ক হবে। 

ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, ‘প্রথাগত ধারণা থেকে বের হয়ে আমরা ব্যতিক্রমী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক বৃক্ষ উপহার দিয়েছি। গত কয়েকমাস পূর্বে আমরা তীব্র দাবদাহে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পেরেছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষরোপণের সময় চলছে। তাই বৃক্ষ উপহার দিয়ে সর্বসাধারণের মাঝে বৃক্ষরোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা এমন ব্যতিক্রমী উপহার নিয়ে বৌভাত অনুষ্ঠানে হাজির হয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা