× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ‘গোলাম দস্তগীর গাজী মেধাবৃত্তি’ প্রাপ্তদের সংবর্ধনা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৫:২৯ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৫:৫৩ পিএম

শনিবার দুপুরে হাছিনা গাজী পৌর অডিটোরিয়ামে এক কৃতী শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিচ্ছেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রবা ফটো

শনিবার দুপুরে হাছিনা গাজী পৌর অডিটোরিয়ামে এক কৃতী শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দিচ্ছেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী মেধাবৃত্তি-২০২৩ এ অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শনিবার (৬ জুলাই) দুপুরে তারাব পৌরসভার হাছিনা গাজী পৌর অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ১০৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮৫৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে ও তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, লায়ন সালেহ আহমেদ, উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা উন্নয়ন সমিতির সভাপতি আব্দুর রহিমসহ আরও অনেকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা