× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরাজগঞ্জে নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৪ ১৫:২৩ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে ঘুরতে বের হয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে ঘুরতে বের হয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। প্রবা ফটো

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়াল নদীতে ঘুরতে বের হয়ে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া এলাকায় বড়াল নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহজাদপুর পৌর এলাকার দাড়িয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল ও একই এলাকার তৌহিদ আলমের ছেলে তন্ময়।

শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ জন বন্ধু মিলে নৌকা ভাড়া করে রড়াল নদীর পোতাজিয়া এলাকায় ঘুরতেছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকা থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই যুবক মরদেহ ভেসে ওঠে।

সার্ভিস স্টেশন লিডার খোরশেদ আলম বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে খবর আসে বড়াল নদীর পোতাজিয়া এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। আমরা পৌঁছার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই যুবককে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা