রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৪:৫৩ পিএম
প্রতীকী ছবি
রাজবাড়ীর কালুখালীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ হেলপারের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো কুষ্টিয়ার খাজানগরের ফেলু হোসেনের ছেলে লিটন, রাজশাহী চারঘাট থানার পিরোজপুর গ্রামের আনসার আলীর ছেলে আবিদুর।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের ২ হেলপারের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।