× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহাদাতে কারবালা মাহফিল শুরু

পাঁচ কারণে একটি দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় : সুফী মিজানুর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪ ১৪:৫১ পিএম

চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন। প্রবা ফটো

চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলন। প্রবা ফটো

পাঁচটি কারণে একটি দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যায় বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান।

তিনি বলেন, দেশের বিদ্বান ব্যক্তিরা যদি লোভী হয়, দেশের রাজনৈতিক ব্যক্তিরা যদি নিজের ঐশ্বর্যের পেছনে দৌঁড়াদৌড়ি করে, দেশের ব্যবসায়ীরা যদি অসাধু হয়, দেশের সৈন্যদল যদি শুধু শোভাবর্ধন করে, আর দেশের সরকারি কর্মচারীরা এবং ন্যায়দণ্ডধারী বিচারকমণ্ডলী যদি কর্তব্যে অবহেলা করে তাহলে একটি দেশ ধ্বংস হয়ে যায়।

শনিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ১০ দিনব্যাপী ৩৯তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল-২০২৪ উপলক্ষ্যে মাহফিল পরিচালনা পর্ষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আহলে বায়তে রাসূলের স্মরণে এবার আগামী ৮ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত নগরের দামপাড়ার জমিয়তুল ফালাহ মসজিদে ৩৯তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে। ১০ দিনব্যাপী মাহফিলের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে পরিচালনা পর্ষদ। প্রতিবারের মতো এবারও মাহফিলে দেশ বরণ্য ইসলামি স্কলারগণ অংশ নিবেন। প্রতিদিন আসর নামাজের পর থেকে মাহফিল শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। 

সুফী মিজানুর রহমান মাহফিল পরিচালনা পর্যদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইমাম হোসাইন (রা.) ও আহলে বায়তে রাসূল (স.) এর দর্শন ছিল মহানবীর শান্তি প্রতিষ্ঠা করা এবং কল্যাণ ও ইনসাফের পতাকাকে সমুন্নত করা। আমরা যদি সত্যি সত্যি জীবনকে সুন্দর করতে চাই এবং পরিপূর্ণ সাফল্যের দিকে নিজেদের নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই প্রিয় নবীর আদর্শকে আঁকড়ে ধরে জীবনকে অতিবাহিত করতে হবে। 

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এবার মাহফিলে ইরাকের বাগদাদ শরিফের বড় পীর হজরত আব্দুল কাদের জিলানির (রা.) আওলাদ আশ-শাইখ আস-সৈয়দ আল্লামা আফিফুদ্দিন আল জিলানি আল বাগদাদি, কায়েদে মিল্লাত শাহ সুফি মাহমুদ আশরাফ আস-সিমনানি, শাহ সুফি সৈয়দ মোহাম্মদ নূরানি মিয়া আশরাফি, হজরত সৈয়দ আশরাফ আল আশরাফি, মাওলানা মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বারকাতি আহলে বায়েতের স্মরণে আলোচনা করবেন।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, কারবালা মাহফিলের প্রধান সমন্বয়ক ও পিএইচপি ফ্যামিলির পরিচালক আলী হোসেন সোহাগ, জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহফিল পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কামাল উদ্দিন, প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলালসহ শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা