× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঠবাড়িয়ায় জেলেপল্লীর শিক্ষার্থীরা পেল রঙিন ছাতা

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদাতা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ২১:০২ পিএম

মঠবাড়িয়ায় জেলেপল্লীর শিশু শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়। শুক্রবার উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

মঠবাড়িয়ায় জেলেপল্লীর শিশু শিক্ষার্থীদের মাঝে রঙিন ছাতা বিতরণ করা হয়। শুক্রবার উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রবা ফটো

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেপল্লীর পরিবারের শিক্ষার্থীরা ছাতার অভাবে প্রায়ই স্কুলে যেতে পারে না। বিষয়টি ভাবিয়ে তোলে বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করা হাতেখড়ি ফাউন্ডেশনের সদস্যদের। প্রতি বছরের ন্যায় তহবিল সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে ৫০টি রঙিন ছাতা বিতরণ করে সংগঠনটি। 

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ছাতা বিতরণ করা হয়। উদ্যোগের পাশে ছিল চলো স্বপ্ন ছুঁই ও সিট টু মিট সংগঠনের সদস্যরা।

শিক্ষার্থী রাব্বি হোসেন জানায়, ছাতার জন্য প্রায়ই স্কুলে আসা হতো না। এখন থেকে নিয়মিত স্কুলে আসতে পারবে। আরেক শিক্ষার্থী খাদিজা আক্তার বলে, স্কুলে আসতে বাড়তি উৎসাহ জোগাবে। মা-বাবাও বৃষ্টির কারণে স্কুলে আসতে বারণ করবে না আর। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী বলেন, ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে শিক্ষার্থীরা বৃষ্টি ও ছাতা না থাকার কথা বলে। কাউকে দেখেছি বই-খাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে। এ বিশেষ উদ্যোগ শিক্ষার্থী উপস্থিতিতে কাজে দিবে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ, প্রতিষ্ঠাতা ও সভাপতি সজীব মিত্র, সাধারণ সম্পাদক সৌরভ হালদার, সদস্য রাব্বি, রচি প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা