× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালীতে কাভার্ড ভ্যান চাপায় গর্ভবতী বোনসহ ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৭:৫৯ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৮:৪৬ পিএম

শুক্রবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। প্রবা ফটো

শুক্রবার দুপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। প্রবা ফটো

নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ড ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে ভাই-বোন নিহত হয়েছে। 

শুক্রবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন উপজেলার বগাদিয়া গ্রামের মৃত বশির আহমেদের সাত মাসের গর্ভবতী মেয়ে বিউটি আক্তার ও ছেলে ইয়াছিন। 

স্থানীয় মোরশেদ আলম বলেন, আজ দুপুরে নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে একটি কভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। বোনটি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ওসি মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কাভার্ড ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। পরিবারের সম্মতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা