× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ঘুষের টাকা আদায়ে অধ্যক্ষের নোটিস

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৭:৪৪ পিএম

আপডেট : ১১ জুলাই ২০২৪ ২০:৪৯ পিএম

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন। ছবি : সংগৃহীত

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবন। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজে সরকারি বেতন ভাতা উত্তোলনের নামে বার বার শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে। সর্বশেষ নোটিস দিয়ে অফিস খরচ (ঘুষের টাকা) নেওয়ার অভিযোগ উঠেছে ওই কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী সরদারের বিরুদ্ধে।

জানা গেছে, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজটি ২০১৮ সালের ৮ আগস্ট সরকারি প্রজ্ঞাপনে কলেজটি সরকারি ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় শিক্ষক কর্মচারীদের কাছ থেকে ২৫০০/৩০০০ করে টাকা নেওয়া হয়। সর্বশেষ গত ২০ জুন আবারও ৫ হাজার টাকা করে চেয়ে নোটিস জারি করেন অধ্যক্ষ। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, কলেজে শিক্ষকদের একটি কমিটি রয়েছে; যেখানে নির্বাচন ছাড়াই একটি কমিটি গঠন করা হয়েছে। মূলত বোর্ডে একটা খরচ আছে কিন্তু এ ব্যাপারে দুজন শিক্ষক প্রতিনিধি রয়েছে যারা নিজেদের ইচ্ছেমতো আমাদের কাছ থেকে অর্থ আদায় করছে। তা ছাড়া নোটিস দিয়ে ঘুষের টাকা চাওয়াটা একটা অনৈতিক কাজ বলে মনে করেন তারা।

অধ্যক্ষ আইয়ুব আলী সরদার বলেন, ‘কলেজটি সরকারি হওয়ায় তাদের বেতন চালুর জন্য বিভিন্ন দপ্তরে যেতে হয়। সেকারণে কর্মকর্তাদের টোকেন মানি হিসেবে কিছু দিতে হয়। তা ছাড়া বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করতে ঢাকায় যাওয়া-আসা এবং থাকার একটা খরচ আছে। সেকারণে এটা করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা