× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রাপাড়ে বসেছে সুলতান শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৫:৪৭ পিএম

নড়াইলে ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। প্রবা ফটো

নড়াইলে ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। প্রবা ফটো

নড়াইলে ‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’ দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে ক্যাম্পটি চলছে। শুক্রবার (৫ জুলাই) সকাল ১০ টার দিকে আর্ট ক্যাম্পের আনুষ্ঠানিকতা শুরু করে অন্তরে বাংলা আর্টিষ্ট গ্রুপ।

এ সময় সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি মলয় কুন্ডু, সাধারণ সম্পাদক নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী  হাসান, শামসুল আলম, ফিরোজা আক্তার, হোসনা বানু, জোসনা মাহবুবা, সুশান্ত কুমার সাহা, সহকারি কিউরেটর মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই আর্ট ক্যাম্পে ঢাকা থেকে আসা ১২জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে শিল্পীরা সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। আর্ট ক্যাম্প উদ্বোধনের সময় শিশুস্বর্গের শিক্ষার্থীসহ সুলতানপ্রেমিরা উপস্থিত ছিলেন।

অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরুপ দু’দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের আয়োজন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। বর্তমান প্রজন্মের শিশুদের মধ্যে চিত্রকর্ম তুলে ধরে তাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা