× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারের দরিয়ানগরে বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণে নিহত ১

কক্সবাজার অফিস

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৪:৫৯ পিএম

লোকালয়ে প্রবেশ করা বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন স্থানীয় এক ব্যক্তি। শুক্রবার ভোরে কক্সবাজার সদর উপজেলায় ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকায়। প্রবা ফটো

লোকালয়ে প্রবেশ করা বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার হন স্থানীয় এক ব্যক্তি। শুক্রবার ভোরে কক্সবাজার সদর উপজেলায় ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকায়। প্রবা ফটো

কক্সবাজার সদর উপজেলায় ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া দরিয়ানগর এলাকায় বন্যহাতির আক্রমণে মনির আলম নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। লোকালয়ে প্রবেশ করা একটি হাতিকে তাড়াতে গিয়ে মনির সেটির আক্রমণের শিকার হন বলে স্থানীয়রা জানিয়েছেন। 

শুক্রবার (৫ জুলাই) ভোরে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকাটি এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা।

নিহত মনির আলম একই এলাকার মৃত কালা মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে বন বিভাগ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা বলেন, হিমছড়ি সংরক্ষিত বনে বেশ কিছু বন্যহাতির বিচরণ রয়েছে। হাতিগুলো মাঝে-মধ্যে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরের আগে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্যহাতি লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় লোকজন ঘটনাটি স্থানীয় বন বিভাগকে অবহিত করে। বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা হাতিকে তাড়ানোর চেষ্টা চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন বলেন, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহায়তায় হাতিটিকে গহীন বনে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। গত ৩ দশকের বেশি সময় বড়ছড়া দরিয়ানগর এলাকায় জনবসতি গড়ে উঠার পর বন্যহাতির আক্রমণে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম। এতে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা