× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় মাছের ঘেরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৪ ১৩:৪৯ পিএম

আপডেট : ০৫ জুলাই ২০২৪ ১৪:৪৮ পিএম

সাতক্ষীরায় মাছের ঘেরে কৃষক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাতক্ষীরার শ্যামনগরে এক কৃষক লীগ নেতাকে চিংড়ি মাছের ঘেরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) রাত আনুমানিক সোয়া ১২টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার এসআই সরল কুমার বিশ্বাস প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খুনের শিকার আবুল কাশেম কাগুজী কৃষক লীগের গাবুরা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক। স্থানীয় মৃত নেছার আলী কাগুজীর ছেলে তিনি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছে চিংড়ি মাছের ঘেরে অবস্থান করছিলেন আবুল কাশেম। আনুমানিক সোয়া ১২টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কাশেম কাগুজীর ছেলে আবু হুরাইরা বলেন, গাবুরা অত্যন্ত সন্ত্রাসপ্রবণ জনপদ। এখানে জমিজমাসংক্রান্ত বিরোধ লেগেই থাকে। বাবা হত্যার বিচার চান তিনি।

শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম খোকন বলেন, আবুল কাশেম কাগুজী তার প্রতিবেশী। সংগঠন ও দলের নিবেদিত নেতা ছিলেন। গাবুরার খোলপেটুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকাটি অত্যন্ত সন্ত্রাসপ্রবণ উল্লেখ করে অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা