× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ২১:১১ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২১:৩৩ পিএম

সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

বিদ্যুৎ বিভাগের লিখিত মাইনর্স প্রতিপালন না করে আলোচনা আহ্বান করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রতি অনাস্থা জানিয়ে আলোচনা বর্জন করে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সারা দেশে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (৪ জুলাই)  কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে এজিএম রাজন কুমার দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিসমূহকে একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং সব চুক্তিভিত্তিক/ অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে গত ১ জুলাই থেকে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্বের ন্যায় জরুরি বিদ্যুৎসেবা সচল রেখে কর্মবিরতি চলমান রয়েছে।

একই দাবিতে গত ৫ মে কর্মবিরতি শুরু হলে প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ার পর ১০ মে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের (রুটিন দায়িত্ব) উপস্থিতিতে আলোচনায় বসা হলে যৌক্তিক যেকোনো দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই শর্ত সাপেক্ষে কর্মবিরতি স্থগিত করা হয়। কিন্তু প্রায় ২ মাস অতিবাহিত হলেও প্রস্তাবনার আলোকে আলোচনা বা কোনো ধরনের উদ্যোগ/ ব্যবস্থা নেওয়া হয়নি।

এমতাবস্থায়, যেহেতু বাপবিবোর পূর্বের বৈঠকের সব সিদ্ধান্ত অমান্য করা হয়েছে, সেহেতু বাপবিবোর আয়োজনে আগামী ৫ জুলাই আলোচনায় বসতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে অনীহা জ্ঞাপন করা হলো। অর্থাৎ সমিতির কোনো কর্মকর্তা/কর্মচারী ওই আলোচনা সভায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা