× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোমেশ্বরী নদীতে নৌকাডুবি, শিক্ষার্থী নিখোঁজ

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৯:৫৩ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ২১:১২ পিএম

বৃহস্পতিবার সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

বৃহস্পতিবার সোমেশ্বরী নদীতে নৌকাডুবির ঘটনায় স্থানীয়দের ভিড়। প্রবা ফটো

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরনখলা-খালিশাপাড়া ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ছাত্রী রেখা আক্তার (১৭) উপজেলার বিরিশিরি ইউনিয়নের খালিশাপাড়া গ্রামের মহরম আলীর মেয়ে ও কেরনখলা মহিলা মাদ্রাসারছাত্রী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা কেরনখলা ফেরিঘাট থেকে খালিশাপাড়া ঘাটে যাচ্ছিল। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতার কেটে এবং স্থানীয় ব্যক্তিদের সহায়তায় রক্ষা পায়। তবে মাদ্রাসা ছাত্রী রেখা নিখোঁজ হয়।

নৌকায় থাকা যাত্রী সোহেল রানা জানান, নৌকায় বেশি মানুষ নেওয়া ও নৌকার নিচ দিয়ে ভাঙা থাকার কারণে নৌকাটি ডুবে যায়। তিনি বলেন, ‘আমি না করছিলাম কিন্তু হে পুড়ান ড্রাইভার কইয়া মানুষ বেশি লইয়া ছাড়ছে। নৌকা একটু সামনে যাইতেই ডুইবা গেছে।’

দুর্গাপুর ফায়ার সার্ভিসের লিডার মুহাম্মদ আলী বলেন, ‘নৌকার নিচে ছিদ্র ও বেশি যাত্রী নেওয়ার জন্য নৌকাটি ডুবে গেছে বলে স্থানীয় মাধ্যমে জানা গেছে। আমরা ঘটনাস্থলে পরিদর্শন করেছি। ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই উদ্ধার কাজ শুরু করা হবে।’

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘ঘটনাস্থল ঘুরে এসেছি। আমাদের পুলিশ টিম ঘটনাস্থলে আছে। ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা