× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নদীতে গোসলে নেমে ডুবে মারা গেল স্কুলছাত্র

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২২:২০ পিএম

উদ্ধার তল্লাশি চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রবা ফটো

উদ্ধার তল্লাশি চালায় ফায়ার সার্ভিস কর্মীরা। প্রবা ফটো

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় নদীতে গোসল করতে নেমে সঞ্জয় মহন্ত নামে এক স্কুল ছাত্র মারা গেছে।

বুধবার (৩ জুলাই) বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজের প্রায় ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেন।

সঞ্জয় উপজেলার পৌর শহরের ২ নম্বর ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে। সে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষা শেষে ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল কয়েকজন শিক্ষার্থী। এ সময় হঠাৎ তার এক বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয়। এর পর ব্রিজ থেকে সেও গোসলের উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেয়। পরে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেওয়া হয়। পরে উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিস।

রানীশংকৈল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি শুরু করেন। প্রায় ৩ঘন্টা খোঁজার পর ছেলেটির মরদেহ আমরা উদ্ধার করি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা