গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২১:২১ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২২:৩১ পিএম
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান এবং সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল।
অনুমোদনের ১৯ মাস পর পূর্ণাঙ্গ হলো গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটি। মঙ্গলবার রাতে কেন্দ্র থেকে ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ঠাঁই হয়নি বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক আলোচিত মেয়র জাহাঙ্গীর আলমের।
২০২২ সালের ১৯ নভেম্বর গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তৎকালীন সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে পুনরায় সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির ব্যাপারে আজমত উল্লাহ খান জানান, কমিটির বিভিন্ন পদে আছেন ৭৫ জন। উপদেষ্টা পরিষদে আছেন ২৮ জন। মোট ১১১ সদস্যবিশিষ্ট গাজীপুর মহানগরের কমিটি অনুমোদন দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
কমিটিতে আরও আছেন, সহসভাপতি সামসুন নাহার ভূঁইয়া, মতিউর রহমান মতি, আব্দুল হাদী শামীম, রেজাউল করিম ভূঁইয়া, জয়নাল আবেদীন, ওসমান আলী, আসাদুর রহমান কিরণ, সফর উদ্দিন খান, শেখ মো. আসাদুল্লাহ, হেদায়েতুল ইসলাম, আব্দুল আলীম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সরকার রিপন, কাজী ইলিয়াস আহমেদ, নাসির উদ্দিন নাসির, আইনবিষয়ক সম্পাদক খালেদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাসেল, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হালিম সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইজ উদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রযুত্তি বিষয়ক সম্পাদক শহীদ উল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা জুলি, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক হীরা সরকার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাছির উদ্দিন এবং শ্রমবিষয়ক সম্পাদক মো. সোলায়মান মিয়া।
এ ছাড়াও আছেন, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক কামরুল আহসান সরকার রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আলতাব হোসেন, আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উপদপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, উপপ্রচার সম্পাদক সালমা বেগম এবং কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম চৌধুরী।