× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙামাটির বাঘাইছড়ির কাচালং কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা স্থগিত

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২০:৩০ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২০:৩৮ পিএম

কাচালং সরকারি কলেজ। প্রবা ফটো

কাচালং সরকারি কলেজ। প্রবা ফটো

রাঙামাটি বাঘাইছড়িতে বন্যায় কাচালং সরকারি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (৪ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

নোটিসে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, বিষয় কোড ১০৭-এর পরীক্ষা স্থগিত করা হলো।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। তবে উপজেলার আরেক কেন্দ্র  শিজক কলেজে সারা দেশে যেভাবে পরীক্ষা চলছে সেভাবেই পরীক্ষা হবে। শুধু কাচালং কলেজের পরীক্ষা কেন্দ্রটা স্থগিত করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা