রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ২০:৩০ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪ ২০:৩৮ পিএম
কাচালং সরকারি কলেজ। প্রবা ফটো
রাঙামাটি বাঘাইছড়িতে বন্যায় কাচালং সরকারি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (৪ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এএমএম মুজিবুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিসে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রের বৃহস্পতিবার অনুষ্ঠেয় ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, বিষয় কোড ১০৭-এর পরীক্ষা স্থগিত করা হলো।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, ‘বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। তবে উপজেলার আরেক কেন্দ্র শিজক কলেজে সারা দেশে যেভাবে পরীক্ষা চলছে সেভাবেই পরীক্ষা হবে। শুধু কাচালং কলেজের পরীক্ষা কেন্দ্রটা স্থগিত করা হয়েছে।’